এই প্রোগ্রাম লেখা শুরু ২০১০ সাল থেকে, যখন বাংলা ফন্ট সম্বলিত একটি নোকিয়া ফোন কিনি। সেটাতে বাংলা পড়া যেত, কিন্তু লেখা যেত না। সমস্যা থাকলে সমাধানের চিন্তাও তৈরি হয়। এরপর খুব দ্রুত বাংলা লেখার একটি সাইট তৈরি করি যা ছিল সর্বপ্রথম সার্ভার ভিত্তিক বাংলা লিখন ব্যবস্থা। কিন্তু খুব সাধারণ প্রোগ্রামটি ব্যবহার করা খুব কষ্টকর ছিল প্রায়ই বানান ভুল হওয়ার কারণে। এজন্য প্রায় সবাইকেই ৫-৬ বার চেষ্টা করা লাগত বানান ঠিক করার জন্য